GOOGLE Gemini AI দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা জানুন
আজকে আমি আপনাদের google gemini ai দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা দেখাব ইনশাআল্লাহ । বর্তমান সময়ে ঘরে বসে খুব সহজে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা সম্ভব—আর এই কাজটিকে আরও সহজ করে দিয়েছে Google Gemini। আপনি যদি মোবাইল দিয়েই প্রফেশনাল মানের পাসপোর্ট ছবি বানাতে চান, তাহলে আজকের এই গাইডটি আপনার জন্য একদম পারফেক্ট হবে বলে আমি মনে করি ।
কেন Gemini দিয়ে পাসপোর্ট ছবি তৈরি এখন এত জনপ্রিয়?

বর্তমানে Google Gemini একটি অত্যন্ত শক্তিশালী AI ইমেজ টুল হিসেবে পরিচিত। এর মাধ্যমে খুব সহজে ই আপনি —
- পাসপোর্ট সাইজ ছবি
- অফিসিয়াল আইডি কার্ড ফটো
- ভিসা ছবি
- সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবি
তৈরি ঘরে বসেই একটি এন্ড্রয়েড মোবাইল বা পিসি দিয়ে করে ফেলতে পারবেন এক নিমিষেই । তার চেয়ে সবচেয়ে বড় সুবিধা হলো কি জানেন ? আপনি শুধু একটি সঠিক প্রম্পট দিলেই Gemini নিজেই—
- ব্যাকগ্রাউন্ড ঠিক করে
- আলো ঠিক করে
- এবং স্ট্যান্ডার্ড সাইজে ছবি তৈরি করে দিয়ে দিবে ।
Gemini-এর তৈরি ছবি কি অফিসিয়াল কাজে ব্যবহার করা যাবে?
হ্যাঁ, অনেক ক্ষেত্রে ব্যবহার করা যায়—তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত আছে
১) ছবিটি অবশ্যই আপনার আসল ছবির উপর ভিত্তি করে এডিট করা হতে হবে
২) সম্পূর্ণ AI-generated (নতুন মুখ তৈরি করা) ছবি অনেক দেশ গ্রহণ করে না
তাই:
- ব্যাকগ্রাউন্ড ঠিক করা
- আলো ঠিক করা
- সাইজ ঠিক করা
এই ধরনের এডিট সাধারণত গ্রহণযোগ্য হয়।
Gemini কি প্রিন্ট-রেডি ছবি দিতে পারে?
হ্যাঁ, অবশ্যই পারে শুধু আপনাকে প্রম্পট টা সঠিক ভাবে প্লেস করতে হবে । তাহলে ই খালাস–
- High Resolution
- 300 DPI
- Printable Quality
তাহলে আপনি একদম প্রিন্ট করার মতো শার্প এবং ক্লিয়ার ছবি পাবেন।
পাসপোর্ট সাইজ ছবির স্ট্যান্ডার্ড মাপ জানুন
অনেকেই এটা নিয়ে অনেক দ্বিধাদন্ধে থাকে । পাসপোর্ট সাইজ ছবি কত মাপের হবে বা সাইজ কত হবে । পাসপোর্ট ছবির সাইজ দেশভেদে আলাদা হলেও সবচেয়ে জনপ্রিয় দুটি সাইজ হলো:
- 35×45 mm → বাংলাদেশ, ভারতসহ বেশিরভাগ দেশে
- 2×2 Inch → যুক্তরাষ্ট্র, কানাডা
আরও পড়ুন : মাসে ২০ হাজার টাকা আয় করার ১২টি REAL EXAMPLE (2026 সম্পূর্ণ গাইড)
তবে এক্ষেত্রে আপনাকে নিচের বিষয়গুলা খুব কেয়ারফুলি খেয়াল রাখতে হবে । যেমন-
- ব্যাকগ্রাউন্ড: সাদা বা হালকা নীল রাখতে হবে
- মুখ: ফ্রেমের 70–80%
- আলো: শ্যাডো ছাড়া পরিষ্কার রাখা ইত্যাদি ।
Gemini-এ পাসপোর্ট ছবি তৈরির সেরা প্রম্পট (Ready-to-Use)
আপনাদের কাজ করার সুবিধার্থে আমি আপনাকে খুবই সিম্পল ও সহজ একটি প্রম্পট দিয়ে দিলাম । আপনার কাজ হল এই প্রম্পটটি কপি করে যাস্ট পেস্ট করে দিবেন । তারপর মেজিক দেখতে পাবেন ।
প্রম্পটি হল :
White background, no shadows.
Adjust lighting evenly on the face.
Crop to 35×45 mm.
High resolution, 300 DPI, printable quality.
Face centered and natural expression.
Step-by-Step: Gemini দিয়ে ছবি বানানোর নিয়ম
এবার আপনি শুধু স্টেপ বাই স্টেপ নিয়ম গুলা ফলো করে যান ।
Step 1️⃣: Gemini ওপেন করুন
মোবাইল অ্যাপ বা ব্রাউজার—যেকোনোটি ব্যবহার করতে পারেন এতে কোন সমস্যা নেই ।
Step 2️⃣: নিজের ছবি আপলোড করুন
Gemini আপনার ছবিতে—
- ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে
- আলো ঠিক করবে
- প্রফেশনাল লুক দিবে
Step 3️⃣: প্রম্পট লিখুন
উপরে দেওয়া প্রম্পট যাস্ট কপি করে পেস্ট করে দিন
Step 4️⃣: ছবি ডাউনলোড করুন
এবার আপনার কাজ শেষ । আপনার হাই-কোয়ালিটি ছবি টি সরাসরি নামিয়ে প্রিন্ট দিয়ে দিন ।
ছবি তৈরির সময় গুরুত্বপূর্ণ কিছু বিষয় খেয়াল রাখুন
✔️ মুখ সোজা সামনে থাকতে হবে
✔️ দাঁত দেখা যাবে না (ন্যাচারাল এক্সপ্রেশন)
✔️ চোখ খোলা ও পরিষ্কার থাকতে হবে
✔️ ব্যাকগ্রাউন্ড সাদা/নীল হতে হবে
✔️ কোনো শ্যাডো বা ব্লার থাকা যাবে না
কিছু সাধারণ ভুল এবং করনীয়
- খুব জটিল প্রম্পট দিলে ভুল হতে পারে
- ব্যাকগ্রাউন্ড না বললে ভুল কালার আসতে পারে
- লো-কোয়ালিটি ছবি দিলে আউটপুট খারাপ হবে
তাই আগেই আপনি মোবাইল দিয়ে পরিষ্কার ছবি তুলে রাখুন । খেয়াল রাখবেন যেন ভাল রেজুলেশন থাকে। তাহলে আর সমস্যা হবে না ।
প্রফেশনাল লুকের জন্য ড্রেস কোড
পাসপোর্ট ছবিতে আপনার লুক খুব গুরুত্বপূর্ণ । তাই নিচের বিষয়গুলা একটু খেয়াল রাখবেন । বিশেষ করে পুরুষদের জন্য হল সাদা শার্ট + ব্লেজার হল বেস্ট । আপনি চাইলে সাথে সিম্পল একটা টাই ও রাখতে পারেন। আর মহিলাদের জন্য সলিড কালারের পোশাক ও হালকা মেকআপ হলে ভাল হয় । যেটা করবেন না তা হল উজ্জল রং ব্যবহার । ব্যাস তাহলেই হল । আর কি ।
- বেশি উজ্জ্বল রং
- বড় অ্যাক্সেসরিজ
Gemini ব্যবহার কি নিরাপদ?
এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে Gemini ব্যবহার করা কি রিপাপদ হবে ? আমি বলব ইনশাআল্লাহ কোন সমস্যা নেই । সম্পূর্ন নিরাপদ একটি প্ল্যাটফর্ম । তবে কোন সরকারি কাজে ব্যবহার করার আগে সংশ্লিষ্ট দেশের নিয়ম দেখে নেওয়া সবচেয়ে ভালো।
আমার অভিমত :
Gemini AI ব্যবহার করে এখন ঘরে বসেই কয়েক মিনিটে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা অসম্ভব নয় । এটি শুধু সময় বাঁচায় না, বরং খরচও কমায়। আপনি যদি সঠিক নিয়ম ও প্রম্পট ব্যবহার করেন, তাহলে খুব সহজেই প্রফেশনাল মানের ছবি তৈরি করতে পারবেন—যা অনেক ক্ষেত্রেই অফিসিয়াল কাজেও ব্যবহারযোগ্য।
![যে ১৫টি উপায়ে মহিলাদের ঘরে বসে ইনকাম [ 15 Easy Way ] মহিলাদের ঘরে বসে ইনকাম](https://beginnertoolkit.com/wp-content/uploads/2026/05/মহিলাদের-ঘরে-বসে-ইনকাম.png)
