ঘরে বসে মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়
বর্তমান সময়ে “মাসে ২০ হাজার টাকা আয় করার উপায়” শুধু একটি সার্চ কিওয়ার্ড নয়, বরং হাজারো মানুষের বাস্তব লক্ষ্য। বিশেষ করে বাংলাদেশে অনেকেই পড়াশোনা বা চাকরির পাশাপাশি একটি নির্ভরযোগ্য ইনকাম সোর্স খুঁজছেন। সুখবর হলো—সঠিক দিকনির্দেশনা, স্কিল এবং ধারাবাহিকতা থাকলে খুব সহজেই আপনি মাসে ২০,০০০ টাকা বা তার বেশি আয় করতে পারবেন।
এই আর্টিকেলে ধাপে ধাপে আমি আপনাকে সেরা ১২টি উপায় দেখাব এবং রিয়েল এক্সাম্পল দেখাব । এর যেকোন একটি যদি আপনি মনোযোগ দিয়ে করতে পারেন সময় নিয়ে তাহলে মাসে ২০/৩০ হাজার টাকা আপনি ইনশাআল্লাহ ঘরে বসে ই আয় করতে পারবেন । ত চলুন শুরু করি —
১) ফ্রিল্যান্সিং করে মাসে ২০ হাজার টাকা আয়
অনেক ই এখন ফ্রিল্যান্সিং বিষয়ে অবগত আছেন । অনলাইনে আয় করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ফ্রিল্যান্সিং। বর্তমানে Upwork, Fiverr এবং Freelancer-এর মতো মার্কেটপ্লেসে হাজার হাজার বাংলাদেশি কাজ করছেন। তাদের মাসিক ইনকাম আপনি ভাবতে ও পারবেন না কেমন হয় । তার কিছু নমুনা আপনাকে দেখিয়ে দেই । তাহলে আপনি বুজতে পারবেন খেলা কোন লেভেলে চলছে । নিচে একটা ভাইয়ে প্রফাইল তুলে ধরলাম । দেখেন কি অবস্থা মাশাআল্লাহ —

উনার নাম হচ্ছে রাফায়াত রাকিব । উনি বাংলাদেশের একজন স্বনামধন্য ফাইবারের টপ রেটেড সেলার । উনি সাধারনত ইউটিউব শর্ট ভিডিও , টিকটক আর ইন্সটাগ্রাম রিলস ভিডিও প্রভাইড করেন । মানে হল বানিয়ে দেন । উনার ১ নাম্বার মার্ক করা ঘরটি দেখেন সেখানে ৩৯৫টি ৫স্টার রিভিউ পেয়েছেন । আর উনার রেট হল যেকোন মাত্র ১টি কাজ করলে ই ৭৫ ডলার দিতে হবে ।
তাহলে হিসেব করেন ৭৫ ডলার প্রায় ৯৫০০ টাকা । চিন্তা করেন তাহলে ফ্রিল্যান্সিং করে ঘরে বসে কিভাবে মাসে ২০ হাজার টাকা আয় হয় । তার উপর দেখেন লেখা আচে ৬ অর্ডার কুয়ি । মানে হল উনার হাতে এখন ৬টা অর্ডার পেন্ডিং এ আছে । বুজতে পারছেন খেলা কোন লেভেলে চলছে । এমন অসংখ্য বাংলাদেশি ভাই আছে যারা ফাইবারে টপ রেটেড সেলার ।
আপনি যদি নিচের যেকোনো একটি স্কিল খুব ভাল করে শিখতে পারেন মানে হল ৬ মাস সময় দেন তাহলে মাসে ২০ হাজার টাকা আয় করা আপনার জন্য ইনশাআল্লাহ কোন ব্যাপার হবে না । সেটা শুধু সময়ের ব্যাপার মাত্র
- কনটেন্ট রাইটিং
- গ্রাফিক ডিজাইন
- ভিডিও এডিটিং
- ওয়েব ডেভেলপমেন্ট
- ডাটা এন্ট্রি
শুরুতে হয়তো ইনকাম কম হবে, কিন্তু ধীরে ধীরে রিভিউ ও অভিজ্ঞতা বাড়লে আপনার আয়ও বাড়বে। প্রতিদিন ২-৩ ঘণ্টা সময় দিলেই কয়েক মাসের মধ্যে একটি ভালো ইনকাম সোর্স তৈরি হয়ে যাবে ।
২) ব্লগিং করে ইনকাম (Passive Income)
আরেকটি বড় ও দীর্গমেয়াদী ইনকাম সোর্স হল ব্লগিং । আপনি WordPress ব্যবহার করে খুব সহজেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারেন। ওয়ার্ডপ্রেস ব্যবহার কিভাবে করতে হয় বা ওয়েবসাইট বানিয়ে কিভাবে ইনকাম হয় সেটা নিয়ে আরেকটি ব্লগ পাবলিশ করব ইনশাআল্লাহ । তারপর নিয়মিত SEO-ফ্রেন্ডলি আর্টিকেল লিখে গুগল থেকে ট্রাফিক আনতে হবে। একবার আপনার সাইটে ১০,০০০+ মাসিক ভিজিটর আসা শুরু করলে আপনি খুব সহজেই আয় করতে পারবেন।
ইনকাম সোর্স:
- Google AdSense
- Adsterra
- অ্যাফিলিয়েট মার্কেটিং
ব্লগিংয়ের সবচেয়ে বড় সুবিধা হলো—একবার কাজ করলে তা দীর্ঘদিন ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন । চলুন এবার আপনাকে রিয়েল একটা এক্সম্পল দেই । তাহলে আপনি বুজতে পারবেন ব্লগিং করে কেমন ইনকাম হয় মাসে । এটার জন্য আপনি একটি চ্যানেল ঘুরে আসতে পারেন ।
আর তা হল : SS IT BARI
উনার এই ভিডিওতে উনি দেখিয়েছেন যে ব্লগিং করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব । তার ভিডিও এর একটি স্ক্রিনশর্ট আমি দিয়ে দিলাম ।

৩) ইউটিউব থেকে মাসিক ইনকাম
বর্তমানে YouTube একটি বিশাল ইনকাম প্ল্যাটফর্ম। আপনি যদি ভিডিও বানাতে পছন্দ করেন, তাহলে এটি আপনার জন্য সেরা অপশন হতে পারে । ইউটিউব থেকে মাসে কেমন ইনকাম হয় তার একটি বিস্তারিত ব্লগ আমি পাবলিশ করেছি সেটা হল :বাংলাদেশে YouTube থেকে কত টাকা আয় করা যায়? (2026 Real Review) ।
এই ব্লগটি আপনি পড়ে নিন । তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে বিষয়টি ।
কিভাবে শুরু করবেন:
- একটি নির্দিষ্ট নিস বেছে নিন (যেমন: টেক, হেলথ, এডুকেশন)
- নিয়মিত ভিডিও আপলোড করুন
- SEO অনুযায়ী টাইটেল ও ট্যাগ ব্যবহার করুন
ইনকাম আসবে:
- বিজ্ঞাপন (Ad Revenue)
- স্পন্সরশিপ
- অ্যাফিলিয়েট মার্কেটিং
প্রথম ৩-৬ মাস একটু কষ্ট হলেও, একবার মনিটাইজেশন হলে সহজেই মাসে ২০ হাজার টাকা আয় করা সম্ভব।
৪) অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
অ্যাফিলিয়েট আরও বড় ইকাম সোর্স । তবে নতুনদের জন্য একটু কঠিন । কিন্তুু ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম । অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্যের প্রোডাক্ট বিক্রি করে কমিশন আয় করা। যেমন Amazon এবং Daraz-এর অ্যাফিলিয়েট প্রোগ্রাম।
আপনি ব্লগ, ইউটিউব বা ফেসবুক ব্যবহার করে প্রোডাক্ট রিভিউ দিতে পারেন। কেউ আপনার লিংক দিয়ে প্রোডাক্ট কিনলে আপনি কমিশন পাবেন।
এটি একটি স্মার্ট ইনকাম পদ্ধতি কারণ:
- নিজের প্রোডাক্ট লাগবে না
- ইনভেস্টমেন্ট কম
- স্কেল করা সহজ
এফিলিয়েট করে আয় করার জন্য একটি গ্রুপ হল : AMZ Affiliate Bangladesh । এই গ্রুপে আপনি সর্ব প্রকার হেল্প পাবেন । এফিলিয়েট করে লাইফ চেইন্জ করতে আপনার জন্য এই গ্রুপটি ই সেরা হবে ইনশাআল্লাহ ।
বিশ্বাস করেন ভাই, অ্যাফিলিয়েট করে বাংলাদেশে মানুষ ঘরে বসে কি পরিমান যে ইনকাম করছে তা আপনি ভাবতে ও পারবেন না । একটা উদাহরণ আপনাদে দেই । তাহলে বুজতে পারবেন —
নিচের ইমেজ টি দেখুন :

উনার এটা এফিলিয়েট ইনকাম । ১০৩০ ডলার ইনকাম প্রুফ । এবার উনার অভিমত টা দেখুন—

ইমেজ সোর্স : AMZ Affiliate Bangladesh
বুজতে পারছেন ত এফিলিয়েট করে মাসে কেমন ইনকাম করা সম্ভব । তার আরও একটা বড় বেনিফিট হল এফিলিয়েট সাইট সেল করা । যখন ই দেখে মান্থলি ৫০০ ডলার ইনকাম হচ্ছে সেই সাইটটি তারা সেল করে দেয় ২৪গুন বেশিতে । তাহলে বুজুন লাইফ চেন্জিং একটা ইনকাম সোর্স হল এফিলিয়েট ইনকাম । তবে শুরুতেই এই সাকসেস আপনি পাবেন না । সময় নিয়ে আস্তে আস্তে গ্রু করা লাগে । তারপর একটা সময় পর সাকসেস আসে ।
৫) ফেসবুক থেকে টাকা আয়
বর্তমানে Facebook থেকেও ভালো ইনকাম করা যায়।
আপনি একটি ফেসবুক পেজ খুলে:
- ভিডিও আপলোড
- রিলস তৈরি
- পোস্ট শেয়ার
করতে পারেন।
ইনকাম সোর্স:
- ভিডিও মনিটাইজেশন
- ব্র্যান্ড প্রোমোশন
- পেইড পোস্ট
যদি আপনার পেজে ভালো এনগেজমেন্ট থাকে, তাহলে সহজেই মাসে ২০-৩০ হাজার টাকা আয় সম্ভব।
৬) অনলাইন টিউশন বা কোর্স বিক্রি
আপনি যদি কোনো বিষয়ে দক্ষ হন (যেমন: ইংরেজি, ম্যাথ, প্রোগ্রামিং), তাহলে অনলাইন টিউশন দিতে পারেন।
আপনি:
- Zoom বা Google Meet-এ ক্লাস নিতে পারেন
- নিজের কোর্স তৈরি করে বিক্রি করতে পারেন
এই পদ্ধতিতে খুব দ্রুত ২০ হাজার টাকা আয় করা সম্ভব।
৭) ড্রপশিপিং ব্যবসা
ড্রপশিপিং হলো এমন একটি ব্যবসা যেখানে আপনাকে কোনো প্রোডাক্ট স্টক করতে হয় না।
আপনি:
- Shopify দিয়ে স্টোর বানাবেন
- সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিয়ে কাস্টমারের কাছে পাঠাবেন
এটি একটু সময়সাপেক্ষ হলেও একবার সেটআপ হয়ে গেলে ভালো ইনকাম আসে।
৮) মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করে আয়
বর্তমানে অ্যাপের চাহিদা অনেক বেশি। আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে শিখতে পারেন, তাহলে ভালো ইনকাম করা সম্ভব। Android Studio ব্যবহার করে খুব সহজেই অ্যাপ তৈরি করা যায়।
ইনকাম করার উপায়:
- Google Play Store-এ অ্যাপ পাবলিশ
- ইন-অ্যাপ বিজ্ঞাপন
- প্রিমিয়াম ফিচার বিক্রি
একটি জনপ্রিয় অ্যাপ মাসে হাজার হাজার টাকা আয় করতে পারে।
৯) অনলাইন রিসেলিং ব্যবসা
অনলাইন রিসেলিং বর্তমানে খুব জনপ্রিয় একটি ব্যবসা। আপনি Facebook বা WhatsApp ব্যবহার করে প্রোডাক্ট বিক্রি করতে পারেন।
কিভাবে করবেন:
- পাইকারি দামে পণ্য সংগ্রহ করুন
- নিজের পেজে পোস্ট করুন
- অর্ডার নিয়ে ডেলিভারি দিন
কম ইনভেস্টমেন্টে এই ব্যবসা শুরু করা যায় এবং সহজেই ২০ হাজার টাকা আয় করা সম্ভব।
১০) কনটেন্ট রাইটিং (বাংলা/ইংরেজি)
আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন, তাহলে কনটেন্ট রাইটিং আপনার জন্য সেরা অপশন।
আপনি কাজ পেতে পারেন:
- Fiverr
- Upwork
বাংলা কনটেন্টের চাহিদাও এখন অনেক বেড়েছে। ব্লগ, ওয়েবসাইট, ইউটিউব স্ক্রিপ্ট—সব জায়গাতেই রাইটারের প্রয়োজন।
১১) Canva দিয়ে ডিজাইন করে আয়
আপনি যদি ডিজাইন জানেন না, তবুও সমস্যা নেই। Canva ব্যবহার করে সহজেই সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, থাম্বনেইল তৈরি করা যায়।
ইনকাম সোর্স:
- ক্লায়েন্টের জন্য ডিজাইন করা
- টেমপ্লেট বিক্রি
- ফেসবুক পেজ/ইনস্টাগ্রাম ডিজাইন সার্ভিস
শুরুতেই ১০-২০ হাজার টাকা আয় করা সম্ভব।
১২) মাইক্রো টাস্ক / ছোট কাজ করে আয়
যারা একদম নতুন, তাদের জন্য এটি ভালো অপশন। ছোট ছোট কাজ করে আয় করা যায়।
প্ল্যাটফর্ম:
- Microworkers
- Clickworker
কাজের ধরন:
- ডাটা এন্ট্রি
- সার্ভে
- অ্যাপ টেস্টিং
এটি ফুল-টাইম ইনকাম না হলেও পার্ট-টাইমে ১০-২০ হাজার টাকা আয় সম্ভব।
সফল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ টিপস
মাসে ২০ হাজার টাকা আয় করতে চাইলে নিচের বিষয়গুলো মাথায় রাখুন:
- একটি নির্দিষ্ট স্কিল শিখুন
- প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করুন
- দ্রুত ফল আশা করবেন না
- ধারাবাহিকতা বজায় রাখুন
- নতুন কিছু শেখার চেষ্টা করুন
আমার অভিমত :
আপনাকে আমি একদম রিয়েল লাইভ এক্সম্পল দিয়ে দেখিয়ে দিলাম মাসে ২০ হাজার টাকা আয় করা সম্ভব কি সম্ভব না । আশা করি বিষটি একেবারে আপনার কাছে এখন পরিষ্কার । সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—আজই শুরু করা। কারণ আপনি যত দেরি করবেন, ততই সুযোগ হারাবেন। নিয়মিত পরিশ্রম এবং সঠিক দিকনির্দেশনা থাকলে ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আপনি আপনার কাঙ্ক্ষিত আয় অর্জন করতে পারবেন।