বিকাশ নাকি রকেট কোনটি সেরা জেনে নিন
বিকাশ নাকি রকেট কোনটি সেরা ? আজকে আমি আমার এই ব্লগে বিষয়টি একদম পরিষ্কার করে দিচ্ছি । বর্তমান ডিজিটাল বাংলাদেশে মোবাইল ব্যাংকিং আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। টাকা পাঠানো, বিল পরিশোধ, মোবাইল রিচার্জ কিংবা অনলাইন শপিং সবকিছুই এখন খুব সহজ হয়ে গেছে।

এই ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় দুটি সার্ভিস হলো bKash এবং Rocket। অনেকেই জানতে চান এই দুইটির মধ্যে কোনটি বেশি ভালো। আসলে এর উত্তর নির্ভর করে আপনার ব্যবহার এবং প্রয়োজনের উপর। এই আর্টিকেলে আমরা বিস্তারিতভাবে তুলনা করে দেখবো কোনটি আপনার জন্য সেরা।
বিকাশ কী এবং কেন জনপ্রিয়
বিকাশ বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলোর একটি। সহজ ব্যবহার, দ্রুত লেনদেন এবং ব্যাপক এজেন্ট নেটওয়ার্কের কারণে এটি সবার কাছে খুব জনপ্রিয়। শহর থেকে গ্রাম পর্যন্ত বিকাশের সেবা সহজেই পাওয়া যায়। নতুন ব্যবহারকারীদের জন্যও এটি খুব সহজ এবং ইউজার ফ্রেন্ডলি।
বিকাশের প্রধান সুবিধাগুলো হল
- সহজ ইন্টারফেস হওয়ায় যে কেউ ব্যবহার করতে পারে
- দেশজুড়ে বিশাল এজেন্ট নেটওয়ার্ক রয়েছে
- অনলাইন পেমেন্ট এবং মার্চেন্ট পেমেন্টে ব্যাপক ব্যবহার
- দ্রুত টাকা পাঠানো এবং ক্যাশ আউট সুবিধা
- বিভিন্ন সময় ক্যাশব্যাক এবং অফার পাওয়া যায়
এজন্য অধিকাংশ মানুষ বিকাশ ব্যবহার করে থাকে । কারন এটি খুবই ইউজার ফ্রেন্ডলি ।
বিকাশে একদিনে সর্বোচ্চ লেনদেন কত করা যায়
- ক্যাশ ইন (এজেন্ট থেকে): দিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং মাসে ৩,০০,০০০ টাকা করতে পারবেন
- সেন্ড মানি: দিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং মাসে ৩,০০,০০০ টাকা করতে পারবেন
- ক্যাশ আউট (এজেন্ট থেকে): দিনে সর্বোচ্চ ৫০,০০০ টাকা এবং মাসে ২,৫০,০০০ টাকা করতে পারবেন ।
Read More :
এবার আসুন রকেট নিয়ে আলোচনা করা যাক —
রকেট কী এবং কেন ব্যবহার করবেন
রকেট মূলত Dutch-Bangla Bank Limited এর একটি মোবাইল ব্যাংকিং সার্ভিস। এটি তুলনামূলকভাবে পুরনো হলেও এখনো অনেক ব্যবহারকারী এটি ব্যবহার করে বিশেষ করে যারা ব্যাংকিং সুবিধা বেশি চান তারাই ।
রকেটের প্রধান সুবিধাগুলো কি কি
- ব্যাংক অ্যাকাউন্টের সাথে সরাসরি সংযুক্ত করা যায়
- কিছু ক্ষেত্রে চার্জ কম হয়
- বেতন উত্তোলন বা অফিসিয়াল ট্রানজেকশনের জন্য ভালো
- ডাচ বাংলা ব্যাংকের বুথ ব্যবহার করে সহজে টাকা তোলা যায়
- নিরাপদ এবং নির্ভরযোগ্য ব্যাংকিং সাপোর্ট
চার্জ তুলনা বিকাশ বনাম রকেট
চার্জের বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ কারণ নিয়মিত লেনদেনে এটি বড় পার্থক্য তৈরি করে। বিকাশে ক্যাশ আউট চার্জ তুলনামূলক বেশি, বিশেষ করে এজেন্টের মাধ্যমে টাকা তুললে। অন্যদিকে রকেটে ডাচ বাংলা ব্যাংকের ATM বুথ ব্যবহার করলে কিছু ক্ষেত্রে খরচ কম পড়ে। চার্জ এর তুলনা আমি দেখেছি ।
রকেট এগিয়ে । বিকাশ এ চার্জ বেশি আসে । তবে অফার এবং ক্যাশব্যাকের দিক থেকে বিকাশ অনেক সময় এগিয়ে যায় । তাই নিয়মিত যারা ব্যবহার করেন তাদের জন্য বিকাশ লাভজনক হতে পারে।
ব্যবহার সহজতা কোনটি বেশি ইউজার ফ্রেন্ডলি
এই ক্ষেত্রে বিকাশ অনেকটাই এগিয়ে। এর অ্যাপ এবং USSD কোড ব্যবহার করা খুব সহজ। নতুন ব্যবহারকারীরাও খুব দ্রুত শিখে নিতে পারে। অন্যদিকে রকেট কিছুটা জটিল মনে হতে পারে বিশেষ করে নতুনদের জন্য।
সার্ভিস এবং কভারেজ
বিকাশের এজেন্ট নেটওয়ার্ক বাংলাদেশের প্রায় সব এলাকায় রয়েছে। আপনি খুব সহজেই টাকা জমা বা উত্তোলন করতে পারবেন। রকেটও ভালো কভারেজ দেয় তবে বিকাশের মতো এত বিস্তৃত নয়।
Read More :
অনলাইন পেমেন্ট এবং ই-কমার্স সাপোর্ট
বর্তমানে অনলাইন শপিং এবং বিল পেমেন্টে বিকাশ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। বেশিরভাগ ই-কমার্স সাইট এবং অ্যাপে বিকাশ সাপোর্ট করে। রকেটও কিছু ক্ষেত্রে সাপোর্ট করে তবে বিকাশের তুলনায় কম। আমি নিজেই অনলাইনের সব বিল পেমেন্ট করি বিকাশ এর মাধ্যমে । তাই আমি বলব বিকাশ এদিক দিয়ে অনেক এগিয়ে আছে ।
নিরাপত্তা কোনটি বেশি সুরক্ষিত
নিরাপদ এর বিষয় বললে আমি বলব দুইটিই নিরাপদ এবং বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী পরিচালিত হয়ে থাকে । তবে ব্যবহারকারীর নিরাপত্তা অনেকটাই নির্ভর করে নিজের সচেতনতার উপর। পিন বা OTP কাউকে না দিলে দুইটিই নিরাপদ।
কোনটি আপনার জন্য সেরা
আপনি যদি সহজ ব্যবহার, বেশি অফার এবং অনলাইন পেমেন্ট সুবিধা চান তাহলে বিকাশ আপনার জন্য বেস্ট হবে বলে আমি মনে করি । আর আপনি যদি ব্যাংকিং সুবিধা, কম চার্জ এবং ATM থেকে টাকা তুলতে চান তাহলে রকেট ভালো অপশন হতে পারে ।
আমার অভিমত :
বিকাশ এবং রকেট দুটিই বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা। কোনটি ভালো তা নির্ভর করে আপনার ব্যবহারের ধরন এবং প্রয়োজনের উপর। দৈনন্দিন সহজ লেনদেন এবং অফারের জন্য বিকাশ এগিয়ে থাকলেও ব্যাংকিং সুবিধা এবং কম খরচের জন্য রকেট অনেক ক্ষেত্রে ভালো। তাই নিজের প্রয়োজন বুঝে সঠিক সিদ্ধান্ত নিন তাহলেই আপনি সবচেয়ে বেশি সুবিধা পাবেন।