ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম জেনে নিন এখনই

0
502
ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম 
ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম 

Table of Contents

ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম 

আসসালামু আলাইকুম । আজকে আমি আপনাদেরকে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম নিয়ে বিস্তারিত একটি ব্লগ লেখার চেষ্টা করব ইনশাআল্লাহ । তবে আপনি যদি প্রো লেভেলের হয়ে থাকেন তাহলে এই ব্লগটি আপনি না পড়লে ও হবে । যারা শুরু করছে বা করতে চাচ্ছে বা শিখতে তেছে তাদের জন্য আমার এই লেখাটি ।

বর্তমানে ইউটিউব হল বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। প্রতিদিন লাখ লাখ মানুষ এখানে ভিডিও আপলোড করছে এবং অনেকেই ইউটিউব থেকে ভালো পরিমান ইনকাম জেনারেট করছে । কিন্তু শুধু ভিডিও আপলোড করলেই কি আপনি সফল হতে পারবেন ?  ভিডিও সঠিকভাবে অপ্টিমাইজ করে আপলোড করতে না পারলে ভালো কনটেন্টও  মানুষ দেখবে না ।

এই আর্টিকেলে আমি আপনাকে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, ভিডিও SEO, থাম্বনেইল অপ্টিমাইজেশন এবং ভিডিও পাবলিশ করার পর কী করতে হবে তা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ ।

ভিডিও আপলোড করার আগে কি কি জানা প্রয়োজন

ভিডিওর বিষয় নির্বাচন করুন

ভিডিও তৈরির আগে এমন একটি বিষয় নির্বাচন করুন যা আপনার দর্শকদের জন্য উপকারী। ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করলে দ্রুত ভিউ পাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও আপনার চ্যানেলের নির্দিষ্ট নিশ (Niche) অনুযায়ী কনটেন্ট তৈরি করার চেষ্টা করুন । কারণ একই নিশে কাজ করতে পারলে আপনার ভিডিও দ্রুত ভাইরাল হবে এবং ইউটিউব এর কাছে একটা অথরিটি ফিল হবে ।

আরও পড়ুন : ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম: Easy Way 2026

ভিডিও এডিটিং সম্পন্ন করুন

ভিডিও আপলোড করার আগে অবশ্যই ভালোভাবে আপনি আপনার বিডিওটি এডিট করে নিন। অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলুন এবং ভিডিওর অডিও স্পষ্ট রাখার চেষ্টা করুন। আপনার ভিডিও যদি ভাল ভাবে এডিট না হয় তাহলে ভিজিটর আপনার ভিডিও তে সময় দিবে খুব কম । যত বেশি আকর্ষনীয় হবে তত বেশি সবাই দেখবে ও ভিউ আসবে । আর বেশি ভিউ আসলে ভিডিও দ্রুত ভাইরাল ও রেংক করবে ।  এতে আপনার চ্যানেলটি দ্রুত মনিটাইজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ ।

আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করুন

থাম্বনেইল হলো ভিডিওর প্রথম ইমপ্রেশন। একটি সুন্দর ও আকর্ষণীয় থাম্বনেইল দর্শকদের ক্লিক করতে উৎসাহিত করে। বড় ও পরিষ্কার লেখা, উজ্জ্বল ছবি এবং বিষয়বস্তুর সাথে মিল রেখে থাম্বনেইল তৈরি করা করবেন । এক্ষেত্রে আমি আপনাকে একটি টুলস এর কথা ই বলব । যেহেতু আপনি বিগিনার তাই এই টুলসটি আপনাকে খুব সহজে থাম্বনেইল টি বানিয়ে দিবে ।

এটি হল ক্যানভা । ক্যানভা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর ইউটিউব থাম্বনেইল বানিয়ে নিতে পারবেন ড্রাগ এন্ড ড্রপ এর মাধ্যমে । তাছাড়া আপনি বর্তমানে চ্যাট জিপিটি সহ আরও অনেক এআই টুলস পেয়ে যাবেন যেগুলা আপনাকে মাত্র ১ ক্লিকে ই ইউটিউব থাম্বনেইল বানিয়ে দিবে ।

ইউটিউবে ভিডিও আপলোড করার ধাপে ধাপে নিয়ম

YouTube Studio-তে লগইন করুন

প্রথমে আপনার ইউটিউব অ্যাকাউন্টে লগইন করুন। এরপর YouTube Studio-তে প্রবেশ করুন। এখান থেকেই ভিডিও আপলোড এবং পরিচালনা করা হয়।

আরও পড়ুন : আমার মোবাইলে ইউটিউব চলছে না কেন || 10 Easy Way to Solve This

Create বাটনে ক্লিক করে ভিডিও আপলোড করুন

YouTube Studio-তে উপরের ডানদিকে থাকা Create বাটনে ক্লিক করুন এবং Upload Videos নির্বাচন করুন। এরপর আপনার কম্পিউটার বা মোবাইল থেকে ভিডিও ফাইল নির্বাচন করুন।

ভিডিওর সঠিক টাইটেল লিখুন

টাইটেল ভিডিও SEO-এর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। টাইটেলের মধ্যে মূল কীওয়ার্ড ব্যবহার করুন।

উদাহরণ:

  • ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম
  • YouTube Video Upload Guide for Beginners
  • ভিডিও আপলোড করে ভিউ বাড়ানোর উপায়

টাইটেল এমন হওয়া উচিত যা দেখে আপনার ভিজিটর ভিডিওটি দেখতে আগ্রহী হয়।

ভিডিও ডিসক্রিপশন অপ্টিমাইজ করুন

ডিসক্রিপশনে ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। প্রথম ২-৩ লাইনের মধ্যে মূল কীওয়ার্ড ব্যবহার করুন। প্রয়োজনে আপনার ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ভিডিওর লিংক যুক্ত করতে পারেন। এতে আপনার ভিডিও টি ইউটিউব ভাল করে বুজতে পারবে যে এই ভিডিও টি কাদেরকে দেখানো উচিৎ ।

ট্যাগ ব্যবহার করুন

যদিও বর্তমানে ট্যাগের গুরুত্ব আগের তুলনায় কম, তবুও সম্পর্কিত কিছু ট্যাগ ব্যবহার করলে ইউটিউব ভিডিওর বিষয়বস্তু বুঝতে পারে। যেমন মনে করেন

  • YouTube Upload
  • YouTube SEO
  • Video Upload Tutorial
  • ইউটিউব ভিডিও আপলোড ইত্যাদি ।

থাম্বনেইল আপলোড করুন

ভিডিওর জন্য একটি কাস্টম থাম্বনেইল যুক্ত করুন। CTR (Click Through Rate) বাড়াতে থাম্বনেইলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর এটি যত সুন্দর হবে তত ই আপনার ভিডিও এর জন্য ভাল হবে ।

ভিডিওর জন্য সঠিক প্লেলিস্ট নির্বাচন

যদি আপনার একই ধরনের একাধিক ভিডিও থাকে, তাহলে সেগুলো একটি প্লেলিস্টে যুক্ত করুন।

প্লেলিস্ট ব্যবহারের সুবিধা:

  • ওয়াচ টাইম বৃদ্ধি পায়।
  • দর্শক সহজে সম্পর্কিত ভিডিও খুঁজে পায়।
  • চ্যানেল আরও সংগঠিত দেখায়।

Audience সেটিংস নির্বাচন করার নিয়ম

ভিডিও আপলোড করার সময় ইউটিউব জিজ্ঞাসা করবে ভিডিওটি শিশুদের জন্য কিনা।

Made for Kids

যদি ভিডিওটি মূলত শিশুদের জন্য তৈরি হয়, তাহলে “Yes, it’s made for kids” নির্বাচন করুন। আর যদি ভিডিওটি সাধারণ দর্শকদের জন্য হয়, তাহলে “No, it’s not made for kids” নির্বাচন করুন। এটি না করলে আপনি পরবর্তীতে সমস্যা ফেস করতে হবে ।

ভিডিও এলিমেন্ট যোগ করার নিয়ম

End Screen ব্যবহার করুন

ভিডিওর শেষ ৫-২০ সেকেন্ডে End Screen যোগ করুন। এর মাধ্যমে অন্য ভিডিও বা সাবস্ক্রাইব বাটন দেখানো যায়।

Cards ব্যবহার করুন

ভিডিওর মাঝখানে Cards যুক্ত করে অন্য ভিডিও বা প্লেলিস্টের লিংক দিতে পারেন। এতে দর্শক আপনার আরও ভিডিও দেখতে আগ্রহী হবে।

ভিডিওর Visibility সেটিংস

Public

ভিডিও সবার জন্য উন্মুক্ত মানে সবসময় পাবলিক অপশনটি সিলেক্ট করে রাখবেন । তানা হবে কেউ দেখতে পারবেনা আপনার এই ভিডিওটি ।

Unlisted

শুধুমাত্র যাদের কাছে ভিডিওর লিংক থাকবে তারাই দেখতে পারবে।

Private

নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ ভিডিও দেখতে পারবে না।

Schedule

নির্দিষ্ট তারিখ ও সময়ে ভিডিও প্রকাশ করার জন্য Schedule অপশন ব্যবহার করতে পারেন। মনে করেন আগামী কয়েকদিন আপনি ব্যস্ত থাকবেন । ঐ কয়েকদিনের ভিডিও আগে থেকে ই আপনি আপলোড দিয়ে রাখতে পারবেন সিডিউল করে ।

ভিডিও পাবলিশ করার পর আপনার কাজ 

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রথম কাজ হল আপনার  ভিডিওটি Facebook, WhatsApp, Telegram এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ।  প্রথম ২৪ ঘণ্টার পারফরম্যান্স কি সেটা খেয়াল রাখুন । YouTube Analytics থেকে নিচের বিষয়গুলো খেয়াল রাখুন ।

  • Click Through Rate (CTR)
  • Watch Time
  • Audience Retention
  • Average View Duration

ইউটিউব ভিডিও SEO করার সেরা টিপস

কীওয়ার্ড রিসার্চ করুন

ভিডিও তৈরির আগে কীওয়ার্ড রিসার্চ করুন। দর্শক কী খুঁজছে তা জানা খুব গুরুত্বপূর্ণ।

টাইটেল ও ডিসক্রিপশনে কীওয়ার্ড ব্যবহার করুন

মূল কীওয়ার্ড স্বাভাবিকভাবে ব্যবহার করুন। অতিরিক্ত কীওয়ার্ড ব্যবহার করবেন না।

আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করুন

CTR বাড়ানোর জন্য ইউনিক ও আকর্ষণীয় থাম্বনেইল ব্যবহার করুন।

Chapters যুক্ত করুন

বড় ভিডিওতে Chapters যুক্ত করলে দর্শক সহজে নির্দিষ্ট অংশে যেতে পারে।

সাবটাইটেল ব্যবহার করুন

সাবটাইটেল যোগ করলে ভিডিও আরও বেশি দর্শকের কাছে পৌঁছাতে পারে এবং SEO-তেও সাহায্য করে।

ইউটিউবে ভিডিও আপলোড করার সময় যে ভুলগুলো এড়াতে হবে

Clickbait Title ব্যবহার করা

অতিরঞ্জিত বা বিভ্রান্তিকর টাইটেল ব্যবহার করলে দর্শক দ্রুত ভিডিও ছেড়ে চলে যেতে পারে।

কপিরাইটযুক্ত কনটেন্ট আপলোড করা

অন্যের ভিডিও, গান বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে।

ভুল থাম্বনেইল ব্যবহার করা

থাম্বনেইল এবং ভিডিওর বিষয়বস্তুর মধ্যে মিল রাখতে হবে অবশ্যই ।

ডিসক্রিপশন ফাঁকা রাখা

অনেক নতুন ইউটিউবার ডিসক্রিপশন লেখেন না। এটি SEO-এর জন্য ক্ষতিকর।

অনিয়মিত ভিডিও আপলোড

নিয়মিত ভিডিও প্রকাশ করলে দর্শক ও ইউটিউব উভয়ের কাছেই চ্যানেলের গ্রহণযোগ্যতা বাড়ে। তাছাড়া নিয়মিত ভিডিও আপলোড না দিলে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে ।

মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার নিয়ম

মোবাইল থেকেও সহজে ভিডিও আপলোড করা যায়। আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি । আপনি শুধু লেখাটি খেয়াল রাখুন ।

১. YouTube App খুলুন।
২. “+” আইকনে ক্লিক করুন।
৩. Upload Video নির্বাচন করুন।
৪. ভিডিও ফাইল বেছে নিন।
৫. টাইটেল, ডিসক্রিপশন এবং থাম্বনেইল যুক্ত করুন।
৬. Public বা Schedule নির্বাচন করুন।
৭. Publish বাটনে ক্লিক করুন।

ভিডিও আপলোড করার সেরা সময় কখন?

বাংলাদেশের জন্য সাধারণত নিচের সময়গুলো কার্যকর । আমি নিজেও এভাবে কাজ করেছি । তাই আপনাদের শেয়ার করেছি ।

  • দুপুর ১২টা – ২টা
  • সন্ধ্যা ৬টা – ৯টা
  • রাত ৮টা – ১১টা

তবে আপনার চ্যানেলের জন্য সেরা সময় জানতে YouTube Analytics-এর “When Your Viewers Are on YouTube” রিপোর্ট দেখুন। তাহলে বুজ যাবেন আপনার জন্য কখন ভিডিও আপলোড দিলে ভাল হবে ।

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

ইউটিউবে ভিডিও আপলোড করতে কত সময় লাগে?

ভিডিওর আকার এবং ইন্টারনেট গতির উপর নির্ভর করে কয়েক মিনিট থেকে কয়েক ঘণ্টা লাগতে পারে।

ভিডিও আপলোড করার পর ভিউ না আসলে কী করবেন?

টাইটেল, থাম্বনেইল এবং SEO উন্নত করুন। পাশাপাশি ভিডিও বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করুন।

দিনে কয়টি ভিডিও আপলোড করা উচিত?

নিয়মিততা গুরুত্বপূর্ণ। দিনে ১টি বা সপ্তাহে ২-৩টি মানসম্মত ভিডিও আপলোড করাই ভালো।

ভিডিও আপলোড করার জন্য কোন ফরম্যাট সবচেয়ে ভালো?

MP4 ফরম্যাট ইউটিউবের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সুপারিশকৃত।

ইউটিউব ভিডিও SEO কী?

ভিডিওকে সার্চ রেজাল্টে ভালো অবস্থানে আনার জন্য টাইটেল, ডিসক্রিপশন, কীওয়ার্ড, থাম্বনেইল এবং অন্যান্য অপ্টিমাইজেশন করার প্রক্রিয়াকে YouTube SEO বলা হয়।

আমার অভিমত : 

ইউটিউবে সফল হতে শুধু ভিডিও তৈরি করলেই হবে না, সঠিকভাবে আপলোড এবং অপ্টিমাইজ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ভালো টাইটেল, আকর্ষণীয় থাম্বনেইল, SEO-ফ্রেন্ডলি ডিসক্রিপশন এবং নিয়মিত আপলোডের মাধ্যমে আপনি দ্রুত চ্যানেলের গ্রোথ বাড়াতে পারবেন।

নতুন ইউটিউবারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য ধরে নিয়মিত মানসম্মত কনটেন্ট প্রকাশ করা। আপনার যদি  এখানে কাজ করার ইচ্ছে থাকে তাহলে আজ  থেকে ই শুরু করতে পারেন । তবে খুব সহজে সফল হবেন না , আগামী ছয়মাস কি এক বছর যদি নিয়মিত কাজ করে যেতে পারেন তাহলে ইনশাআল্লাহ সাকসেস পাবেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here