ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো ? কোথায় থেকে শুরু করতে পারেন । প্রযুক্তির এই যুগে এসে ফ্রিল্যান্সিং টা খুব ই জনপ্রিয় হয়ে উঠেছে । ঘরে বসে অনেকেই ফ্রিল্যান্সিং করে মাসে ভাল পরিমান টাকা আয় করছে । কিন্তু ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো বা কোথায় থেকে ফ্রিল্যান্সিং শুরু করব তার কোন সঠিক গাইডলাইন নাই ।
ফ্রিল্যান্সিং শিখার পরিপূর্ণ গাইড আমি আমার এই ব্লগে শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ । ব্লগটি একটু বড় হলেও সময় নিয়ে পড়ুন । ইনশাআল্লাহ আর কোন ব্লগ আপনার পড়তে হবে না ইনশাআল্লাহ ।অনেকেই লিখে রেখেছেন ফ্রিল্যান্সিং করতে কোন কম্পিউটার বা ল্যাপটক লাগে না ।
এটার পক্ষে শুধু আংশিক মত রয়েছে আমার । কেননা ফ্রিল্যান্সিং বিষয় টা অনেক বড় একটি বিষয় । এখানে শুধু মাত্র মোবাইল দিয়েই কাজ চালিয়ে দেয়া সম্ভব নয় । তবে তার কাজের উপার নির্ভর করে সেটা মোবাইল লাগবে না কম্পিউটার ।
কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবো ?
আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান তাহলে এই ধাপগুলা আপনার অবশ্যই ফলো রাখা দরকার । যেমন
১) ফ্রিল্যান্সিং যেকোন একটি কাজে খুব ভালভাবে দক্ষ হতে হবে। যেমনঃ ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, ডাটা এন্ট্রি, সোস্যাল মিডিয়া মার্কেটিং , গ্রাফিক্স ডিজাইন , ইত্যাদি ।
২) তারপর সেই কাজের অনেকগুলি পোর্টফোলিও ও ডেমো বানিয়ে রাখবেন ।
৩) এবার আপনার কাজ হল বিভিন্ন ফ্রিল্যান্সিয় মার্কেটপ্লেসে একাউন্ট খোলা। যেমন- Upwork, Fiverr, Guru ইত্যাদি প্ল্যাটিফর্ম ।
৪) আপনাকে মোটামুটি মানের ইংলিশ জানতে হবে। যাতে করে আপনি বায়ারের সাথে যোগাযোগ টা ঠিক ভাবে করতে পারেন । মোটামোটি যদি কনভার্সন টা না করতে পারেন তাহলে ইংরেজী শিক্ষার প্রতি গুরুত্ব দিন । তাহলেই হবে ইনশাআল্লাহ । তার কারন হল বায়ার কি কাজ দিচ্ছে তা বোঝার মত ইংরেজী জানা দরকার।
৫) এবার আপনার একটি পেমেন্ট গেটওয়ে প্রস্তুত করতে হবে। অর্থাৎ আপনার আয়কৃত টাকা তোলার জন্য একটি ব্যাংক একাউন্ট, পেওনার একাউন্ট ইত্যাদির ব্যবস্থা করতে হবে। তা না হলে আপনি টাকা উইথড্র দিতে পারবেন না ।
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো কোথায় থেকে শুরু করব
ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো এটা নিয়ে অনেকেই কনফিউসড থাকেন । বাংলাদেশে এখন অসংখ্য প্রতিষ্টান বের হয়েছে যারা একদম ব্যবসা খুলে বসে আছে । তবে সবাই না , অনেকেই খুব ভাল সার্ভিস দিচ্ছে। যদি আপনি ভালোভাবে আপনার কাঙ্খিত কাজটি শিখতে না পারেন তাহলে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। কারণ বায়ার যদি আপনার কাজে সন্তুষ্ট না হয় তাহলে ভাল রিভিউ দিবে না ।আর ভাল রিভিউ না দিলে ভাল কাজ আপনি পাবেন ই না ।
এখন দেখে নিন কি কি উপায়ে Freelancing এর কাজ শেখা যায়। সাধারণত ৩টি উপায়ে আপনি ফ্রিল্যান্সিং শিখতে পারেন। তা হল-
১) ফ্রিল্যান্সিং এর কাজের কোন কোর্স করে।
২) বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ সম্পর্কে অনলাইনে আর্টিকেল বা ব্লগ পড়ে।
৩) ইউটিউব ভিডিও দেখে।
এবার আমি আপনাকে এই তিনটি উপায় ধাপে ধাপে আলোচনা করব ইনশআল্লাহ ।
ফ্রিল্যান্সিং কোর্স করে
কোর্স এর কথা আর কি বলব , বাংলাদেশে এটা একটা বড় বানিজ্য হয়ে দাড়িয়েছে এখন । তাই ভাল কোর্স খুজে পাওয়া বড়ই মুশকিল এখন । তবে কিছু বিষয় মাথায় রেখে আপনাকে এই কাজটি করতে হবে । যেমন যিনি কোর্স করাচ্ছেন তিনি কি আপওয়ার্ক বা ফাইবার এর টপ রেটেড সেলার কি না । তাহলে আপনি খুব সহজে আপনার কাজের স্কিলটি দ্রুত অর্জন করে নিতে পারবেন ।
কারন একজন টপ রেটেড সেলার জানে কিভাবে বায়ার এর কাছে সঠিক প্রপোজাল দিতে হয়ে, কিভাবে সঠিক ওয়েতে কাজটি জমা দিতে হয় , কিভাবে ভাল কনভার্সন করতে হয় । আপনি যদি আমাকে বলেন , তাহলে আমি আপনাকে কয়েকজন এর নাম দিতে পারি । এগুলা থেকে আপনি অনায়াসে শিখতে পারবেন ইনশাআল্লাহ ।

চাইলে এখান থেকে শিখে নিতে পারেন । তাদের রিভিউ অনেক ভাল । ভাল মেন্টর ও আছে । তারপর যেটা দেখাব সেটা হল :

উনাদের ও ভাল লিভিউ আছে । এবং ভাল ভাল মেন্টর আছে । আপনি চাইলে তাদের কাছে থেকে আপনি আপনার কাংঙ্খিত স্কিলটি শিখে নিতে পারেন ।
আরও পড়ুন : টিকটক থেকে টাকা ইনকাম করার সেরা ১০ টি উপায় দেখুন [ Easy Way ]

জয়ীতা ব্যানার্জির এই কোর্সটি করে নিতে পারেন । উনি একজন আপওয়ার্ক এর টপ রেটেট ফ্রিল্যান্সার। আশা করি আপনার সময় বৃথা যাবে না ইনশাআল্লাহ ।
আমার কিছু ব্যক্তিগত টিপস :
আমাদের আশে পাশে পাশে অনেক বড় ভাই থাকে যারা আপওয়ার্কে টপ রেটেড সেলার এ নাম আছে । সেটা আপনি ভাল জানেন । এমন বড় ভাইয়াদের কাছে থেকে যদি লাইভ শিখতে পারেন তাহলে ত কোন কথা ই নেই । আগ চেষ্টা করবেন হল আশে পাশে পরিচিত ভাই ব্রাদার আছে কি না । যদি না পান তাহলে একটা কোর্স করে নিতে পারেন । এবার আমি চলে যাব ২য় স্টেপ এ ।
আর্টিকেল বা ব্লগ পড়ে ফ্রিল্যান্সিং শিখা
যদি আপনি কোন ধরনের কোর্স না করতে পারেন টাকার জন্য । তাহলে আপনার জন্য আমার সাজেশন হল আপনি যেই কাজ বা স্কিলটি শিখতে চান সেটি অনলাইনে খুজে বের করুন । অনলাইনে এমন কোন কাজ নেই যা পাবলিশ করা নেই ।
গুগল এক্ষেত্রে আপনাকে খুব বেশি সহযোগীতা করতে পারবে। তবে বর্তমান এআই এর যুগে এসে কোন কিছু ই অসম্ভব নয় । আসুন দেখে নিই কিভাবে আপনি এআই এর সাহায্যে যেকোন একটি স্কিল আস্তে আস্তে শিখে নিতে পারেন ।
প্রথম এ আপনার কাজ হল সরাসরি Chatgpt তে চলে যাওয়া । তারপর যেকোন একটি জিমেইল দিয়ে রেজিস্ট্রেশন করে নিবেন । ব্যাস কাজ শেষ । এবার সোজা টাইপ করুন কি জানতে চান বা শিখতে চান । চ্যাটজিপিটি সোজা আপনাকে একটি সুন্দর গাইডলাইন দিয়ে দিবে স্টেপ বাই স্টেপ । নিচের ইমেজটি খেয়াল করুন :

আমি শুধু চ্যাটজিপিটিকে বলেছিলাম যে আগামী দুই মাসের মধ্যে আমি প্রফেশনাল ভিডিও এডিটর হতে চাই । দেখুন আমাকে কি সুন্দর করে একটা রোডম্যাপ দিয়ে দিছে । চিন্তা করতে পারেন । কি নাই এখানে । আপনি কি শিখতে চান । শুধু চ্যাট জিপিটিকে একবার বলুন । তারপর দেখেন কি হয় ।
ইউটিউব ভিডিও দেখে ফ্রিল্যান্সিং
ইউটিউব এ কি নেই । প্রতিদিন প্রতিসেকেন্ড এ নিত্য-নতুন ভিডিও আপলোড হচ্ছে । আপনি শুধু একবার সার্চ করুন যেই কাজটি শিখতে চান । চলুন আপনাকে একটা মেজিক দেখাই । আমি শুধু ইউটিউব এ গিয়ে সার্চ করেছি । ভিডিও এডিটিং কোর্স : তারপর দেখুন নিচে ।

আপনি ভিডিও এডিটিং এর কোন সফটওয়্যার এর কাজ শিখতে চান । যাস্ট সেটা লিখে সার্চ দিন । তারপর দেখুন অনেক ধরনের ভিডিও আপনি পেয়ে যাবেন । এভাবে আপনি চাইলে ২/৩ মাসে প্রতিদিন ৪/৫ ঘন্টা সময় দিয়ে নিজেকে একটি ভাল স্কিল উপহার দিতে পারেন । পরিশ্রম করতে হবে প্রচুর । মাত্র ৬ মাস পরিশ্রম করুন যেকোন একটা স্কিল এ ।দেখবেন ইনশাআল্লাহ ক্যারিয়ার এর একটা ফায়সালা আল্লাহপাক করে দিবে।
আরও পড়ুন : আপওয়ার্ক কি ? আপওয়ার্ক এ কাজ পাওয়ার উপায় । আপওয়ার্ক কিভাবে ক্যারিয়ার করবেন
আমার অভিমত :
উপরের যেকোন একটি সিস্টেমে আপনি নিজেকে একটা সুন্দর স্কিল উপহার দিতে পারেন । যখন স্কিল হয়ে যাবেন তারপর ইন্টান্যাশনাল মার্কেট প্লেসে একাউন্ট ক্রিয়েট করে কাজ শুরু করে দিন । ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আপনি ও একদিন টপ রেটেড সেলার হয়ে উঠবেন । আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইল ।